অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টি.এম রাহসিন কবির।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আ:আজিজ,দাশুড়িয়া ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম ও পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ স্যানাল ।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আঃ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মহসিন, নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, আশুতোষ কুমার পাল, শিক্ষক সরোয়ার জাহিদ তপন ও দাশুড়িয়া কোচিং সেন্টারের সহকারি পরিচালক সাকিনা সুলতানা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে পিএসসিতে এ প্লাস পাওয়ায় মুন্তাছির নোমান, স্ট্যান্ডার্ড থ্রি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় মোঃ আবির খান, জারিন তাসনিম ও সাধারণ মোঃ শাদমান ইমাম, মোঃ মুকাদ্দিস হাসান, মারজিয়া আহমেদ এবং স্ট্যান্ডার্ড টু থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ইশরাত জাহান, রাহুল কর্মকার, শিবরীন সাবা ট্যালেন্টপুলে ও সাধারণে মাহিম কাজী, সিনথিয়া তাবাচ্ছুম, ভাবনা রানী, প্রাক্তন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইকরামনি, তাসনিম জাহিদ অন্তু, রূপম বিশ্বাসকে, সেরা শিক্ষার্থী মাহাদী, সেরা অভিভাবক মাহিমের অভিভাবক ও সেরা শিক্ষক সুবর্ণা অধিকারীকে সংবর্ধনা দেয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল সরদার।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারীর সার্বিক পরিচালনায় সকল শিক্ষকরা সমন্বয়ে সারাদিন ব্যাপি ৬টি গ্রুপের সর্বমোট ২৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে র্যাফেল ড্র আয়োজন করা করা হয়।
বাবু/ এনএইচ