নড়াইলে মাদক বিরোধী অভিযান, আটক ১৩ মামলার আসামি

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ১৩টি মামলার আসামি মাদক ব্যবসায়ী সাগর দাসকে (৪২) গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

2023-03-20T13:27:45+00:00
2023-03-20T13:27:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাদক বিরোধী অভিযান, আটক ১৩ মামলার আসামি
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১:২৭ পিএম   (ভিজিট : ২২০)
X

নড়াইলে ১৩টি মামলার আসামি মাদক ব্যবসায়ী সাগর দাসকে (৪২) গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৯ মার্চ) রাতে তাকে গাঁজাসহ আটক করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পেশায় ভ্যানচালক সাগর নড়াইল সদর উপজেলার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওসি ডিবির তত্তাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে সাগর দাসকে আটক করা। 

তিনি বলেন, এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। তার নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ টি মামলা রয়েছে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/ এনএইচ





  বিষয়:   নড়াইল  মাদক  অভিযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy