প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:০০ পিএম (ভিজিট : ১৯৯)

X
আমরা প্রকৃতির রোষানল থেকে নিরাপদ নই, কিন্তু সচেতন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। তিনি বলেন, সিপিপির আজকের মাঠ মহড়া থেকে আমরা আগাম ধারণা নিতে পারলাম। দুর্যোগের কোন সময় কি করণীয়।
শনিবার (১৮মার্চ) বিকেলে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণ সচেতনতা মূলক মাঠ মহড়া-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, সিপিপির বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোখন চন্দ্র দাস,
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, সিপিপির উপজেলা টিম লিডার আবু হেনা মু. শোয়েব।
মাঠ মহড়া ও অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন মো. মোস্তাফিজুর রহমান খান শাকিল খান।
বাবু/এনএইচ