রামপুরায় ২০ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর রামপুরা থানার তালতলা মার্কেটের পাশে একটি স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে রামপুরা ও

2023-03-20T17:02:30+00:00
2023-03-20T17:02:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামপুরায় ২০ জুয়াড়ি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

রাজধানীর রামপুরা থানার তালতলা মার্কেটের পাশে একটি স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে রামপুরা ও খিলগাঁও থানার যৌথ টিম। সোমবার (২০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে জুয়ার আসর বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটি দল। খবর পেয়েই তৎপর হয় রামপুরা থানা পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ১৮ জন ব্যক্তি জুয়া খেলছিল, আর দুজন বাড়ি পাহারা দিচ্ছিল। এ সময় তাদের সবাইকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। 

এ কাজের প্রধান টিক্কা জাহাঙ্গীর এবং সায়েম। তবে জুয়ার বোর্ড পরিচালনা করতো আমান। আমান জুয়ার বোর্ড থেকে টাকা তুলে আশ্রয়দাতাদের মধ্যে মাসোহারা দিতো। সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

বাবু/জেএম




  বিষয়:   রামপুরা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy