বরখাস্ত মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও তার পরিবারকে জড়িয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দবির উদ্দিন সরকার।

2023-03-20T17:18:11+00:00
2023-03-20T17:23:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরখাস্ত মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন
বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:১৮ পিএম  আপডেট: ২০.০৩.২০২৩ ৫:২৩ পিএম  (ভিজিট : ২২২)
X

গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও তার পরিবারকে জড়িয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দবির উদ্দিন সরকার। 

রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কাশিমপুর সুরাবাড়ী এলাকায় তার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে দবির উদ্দিন সরকার বলেন, গত শনিবার (১৮ মার্চ)  জহুরা বেগম স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম আমার পরিবার ও আমাকে নিয়ে এবং আওয়ামী পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছেন। যা আমার পরিবার ও আমার দৃষ্টি গোচর হয়েছে এবং আমার পরিবারের সম্মানহানি হয়েছে। যদি তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করা না হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের বিষধ বিবরন দিয়ে তিনি বলেন, আমার দাদা মরহুম সবেদ আলী সরকার দীর্ঘ দিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং আমার বাবা কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

তিনি বলেন, আমার বড় ভাই চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমার ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুব লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন এবং আমি দবির সরকার গাজীপুর মহানগর ৫ নং ওয়ার্ডের পর পর দুইবার নির্বাচিত কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/এনএইচ




  বিষয়:   গাজীপুর  সংবাদ সম্মেলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy