হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুল, রাস্তা কাপাচ্ছে অবৈধ ট্রাক্টর

রিমন খান, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইট,বালু,মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর।

2023-03-20T17:51:20+00:00
2023-03-20T17:51:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুল, রাস্তা কাপাচ্ছে অবৈধ ট্রাক্টর
রিমন খান, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে  ইট,বালু,মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর।

সোমবার (২০ মার্চ ) ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সকালে সরেজমিন গিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ অংশে এমনই চিত্র চোখে পড়ে প্রতিনিধি কাছে। কোন রকম ঝামেলা ছাড়াই এই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টর চালাচ্ছেন এমন প্রশ্ন করলে চালক বলে অমুক ভাইয়ের গাড়ি। 

জানা যায়, মাটি টানা ও ইট বালু কাজে ব্যবহৃত ট্রাক্টর অযান্ত্রিক যানবাহনের মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু বর্তমানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক্টর গুলো পুকুর কাটামাটি নিয়ে ও ইট বালু নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করছে। এসব ট্রাক্টর থেকে নরম ও কাদামাটি পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা, রিকশা, ভ্যান ও অযান্ত্রিক তিন চাকার যানবাহন চলাচল করছে। মহাসড়কে পড়ে থাকা নরম কাদা মাটি এবং লাইসেন্স ও রুটপারমিট বিহীন এসব যানবাহনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানীর ঘটনা ঘটছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিজয়নগরের সাতবর্গ পর্যন্ত ৩৪ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে কুটিচৌমুহনীর কালামোড়া ব্রিজ পর্যন্ত ৪৩ কিলোমিটার খাঁটিহাতা হাইওয়ে থানার অধিনস্থ।

অনুসন্ধানে জানা গেছে, হাইওয়ে থানার কিছু চিহ্নিত দালালের মাধ্যমে ৩ হাজার টাকা করে মাসিক মাসোয়ারা নিচ্ছে হাইওয়ে পুলিশ। এর বিনিময়ে মহাসড়কে চলাচলের জন্য একজন দালালের নাম বললে ছেড়ে দেয় হাইওয়ে থানার পুলিশ। 

স্থানীয়রা জানান, মাঝে মধ্যে হাইওয়ে পুলিশ ব্যাটারিচালিত রিকশা, রিকশা ভ্যান ও অযান্ত্রিক যানবাহন বন্ধে অভিযান চালালেও অজ্ঞাত কারণে মাটি বহনকারী ট্রাক্টর বন্ধে কোন ব্যবস্থা নেয় না। 

অভিযোগ রয়েছে, মহাসড়কে এসব ট্রাক্টর চলতে প্রতিটি ট্রাক্টর থেকে মাসে তিন হাজার টাকা মাসিক মাসোয়ারা নেয় হাইওয়ে পুলিশ। মাসিক মাসোয়ারা বাইরে যেসকল ট্রাক্টর রয়েছে তাদের আটক করে মামলা দেওয়া হয়। আর মামলাগুলো হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সামাল দেয়ার হাতিয়ার। 

নাম প্রকাশ অনিচ্ছুক মহাসড়কে চলাচল নিষিদ্ধ ট্রাক্টর চালককের কাছে জানতে চাইলে তিনি জানান, হাইওয়ে থানায় একজনের মাধ্যমে আমাদের কন্ট্রাক্ট করা আছে তাদের অনুমতি নিয়েই আমরা মহাসড়কে ট্রাক্টর দিয়ে ইট, বালু, মাটি বহন করছি।

এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসের কাছে মহাসড়কে ট্রাক্টর চলাচলের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মহাসড়কে ট্রাক্টর চলাচলে কোনো অনুমতি নেই, তার পরেও যারা মহাসড়কে আসে তাদেরকে মামলা দিচ্ছি। 

বাবু/এনএইচ




  বিষয়:   হাইকোর্ট  অমান্য 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy