হাতীবান্ধায় চতুর্থ ধাপে ঘর পাচ্ছে ২১০ পরিবার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ২১০টি ভূমিহীন পরিবার জমিসহ

2023-03-20T17:57:34+00:00
2023-03-20T17:57:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় চতুর্থ ধাপে ঘর পাচ্ছে ২১০ পরিবার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X


মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাট  জেলার হাতীবান্ধা উপজেলায় ২১০টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। ইতোমধ্যে ভূমিহীনদের জন্য টিনসেড পাকা ঘর তৈরি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। 

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব ঘর হস্তান্তর করবেন।

সোমবার (২০মার্চ) দুপুরে হাতীবান্ধা  উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সারা দেশে ভূমিহীন, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষদের জমিসহ ঘর প্রদান করছেন সরকার। প্রকল্পের চতুর্থধাপে ২১০টি  ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন এর আগে ৩য় দফায় ৯৩৮ জন গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে।  আরো নতুন করে ৫৭টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। 

উপকারভোগীদের জন্য দুই শতাংশ জমিতে নির্মাণ করা প্রতিটি বাড়িতে দুটি বেড রুম, একটি রান্নাঘর, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা রয়েছে। বারান্দার সামনে ফাঁকা জায়গাও রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। চতুর্থ ধাপে প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

উপকারভোগীদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।  একই সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বসানো হয়েছে নলকূপ।

২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ওই দিনই উপকারভোগীদের তাদের ঘর বুঝিয়ে দেয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন।

এসময় সহকারী কমিশনার ( ভৃমি) লোকমান হোসেন, পিআইও মাইদুল ইসলাম শাহ্‌, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ স্থানীয়  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়।

বাবু/ এনবি





  বিষয়:   হাতীবান্ধা  ভূমিহীন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy