প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:২৮ পিএম আপডেট: ২০.০৩.২০২৩ ৬:৪২ পিএম (ভিজিট : ১৪৪)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন-উপজেলা আ’ লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ হোসেন তালুকদার প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাবু/এনএইচ