প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম (ভিজিট : ১৪৭)

X
ময়মনসিংহের ভালুকা আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে বনবিভাগের হয়রানী মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। এমএ রশিদ উপজেলার হবিরবাড়ি মৌজার ৪১৩ ও ৪৩৮ নম্বর দাগে বনবিভাগের সাথে ডিমারগেশন করে ১৭ একর জমি ২০১৫ সালে তিনি পলমল গ্রুপের কাছে বিক্রি করেন।
সোমবার (২০মার্চ) দুপুরে পৌর সদরে নিজ বাড়িতে ওয়াটার হাউজে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন,পলমল গ্রুপ ওই জমিতে স্থাপনা করতে গেলে বনবিভাগ তাতে বাঁধা দেয়।
তিনি আরও বলেন, ওই ঘটনায় ২০১৮ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈতবেঞ্চ বনবিভাগের বিরুদ্ধে ৩ মাসের নিষেধাজ্ঞা প্রদান করে। নিষেধাজ্ঞা পাওয়ার পর জেলা বনকর্মকর্তা (ডিএফও) লিখিতভাবে তাকে (আব্দুর রশিদ) ওই জমিতে কাজ করেতে নিষেধ করেন।
বিষয়টি ফের উচ্চ আদালতে রিট আবেদন (১৫২৪১) করলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো: খাইরুল আলমের দ্বৈতবেঞ্চ ২০২২ সালে আদালত বনবিভাগের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
সম্প্রতি ওই দুই দাগের জমি থেকে আকাশমনি ও গজারী গাছ কাটা ও বনে আগুন জ্বালিয়ে দেয়ার অভিযোগে স্থানীয় বনবিভাগ তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি বনবিভাগের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান।
বাবু/এনএইচ