দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।