ঈশ্বরদীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ সোমবার দুপুরে প্রধান অতিথি পাবনা-৪ আসনের

2023-03-20T20:52:59+00:00
2023-03-20T20:52:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৭৩)
X

পাবনার ঈশ্বরদীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ সোমবার দুপুরে প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার। 

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় চত্বরে তিনদিনের এই কৃষি মেলার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা।

অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সাজাহান আলী ওরফে পেঁপে বাদশা, সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ, এনামুল হক ও পাট চাষি সমিতি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা বক্তব্য রাখেন। 

এ ছাড়া এ অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে খরীপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমেরও  উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঈশ্বরদীর ১৫ কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। 

মেলায় কৃষি সম্পর্কিত কৃষি উপকরণের সমন্বয়ে ১৫ সংস্থার ১৫টি স্টল বসানো হয়। সংস্থাগুলো হল বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট, ডাল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি, নিউএরা ফাউন্ডেশন, হার্টিকালচার সেন্টার, বীজ সংরক্ষণ এর আধুনিক কলা কৌশল, খামার যান্ত্রিকীকরণ, কৃষিতে সিনজেনটা, ইস্পাহানি এগ্রো, মোল্লা মেশিনারীজ, মাশরুম এন্ড এগ্রো, মুন্নী নার্সারী ও সীড মিউজিয়াম। উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস এমপি স্টলগুলো ঘুরে দেখেন।

বাবু/ এনবি





  বিষয়:   মেলা  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy