পটুয়াখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:৫১ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ২:৩৪ পিএম (ভিজিট : ১৯০)

X
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর ২ দিনব্যাপী বার্ষিক বনভোজন চলছে।
সোমবার (২০ মার্চ) সাগর কন্যা কুয়াকাটা পর্যটন কেন্দ্রে এ বনভোজনের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা সাদা পোশাক পরে বনভোজনে অংশগ্রহণ করেন। সংবাদ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনটি অত্যন্ত আনন্দ উল্লাসে মুখরিত ছিলো।
অনুষ্ঠানে কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন, সাবেক মেয়র মো. আব্দুল বারেক মোল্লা, জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর সভাপতি মু.মশিউর রহমান, সাধারণ সম্পাদক এস জে উজ্জ্বল ও সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ।
বাবু/এনএইচ