গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত অনিক উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া

2023-03-21T13:30:30+00:00
2023-03-21T13:30:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:৩০ পিএম   (ভিজিট : ১৩৭)
X


বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত অনিক উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের রঞ্জিত মিস্ত্রির ছেলে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাইসখোলা নামক এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, রাস্তা পারাপারের সময় নবীন বরণ নামের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় চালক মোঃ রুবেল সহ ঘাতক
বাসটিকে আটক করা হয়েছে।

বাবু/ এনবি




  বিষয়:   শিশু  নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy