প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:২৫ পিএম (ভিজিট : ১৭৩)

X
গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বুধবার (২২ মার্চ) দেশের কয়েকটি অঞ্চলে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাওঘাট-আড়াইহাজার রাস্তার উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
বাবু/জেএম