মিনিস্টার-মাইওয়ানের শো-রুমের উদ্বোধন

বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর কাজী মার্কেটে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

2023-03-21T19:13:23+00:00
2023-03-21T19:13:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মিনিস্টার-মাইওয়ানের শো-রুমের উদ্বোধন
বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৮৮)
X

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর কাজী মার্কেটে  দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। 

সোমবার (২০মার্চ) রাতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটি উদ্বোধন করেন তিনি।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দোহা শিমুল, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু। 

এছাড়া উপস্থিত ছিলেন, আবুল হোসাইন, গিয়াস উদ্দিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পণ্য ক্রয়ের উপর বিশেষ ছাড় ও বিভিন্ন অফার ঘোষণা করা হয়।

বাবু/এনএইচ




  বিষয়:   শিল্পনগরী  মিনিস্টার  মাইওয়ান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy