প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:২১ পিএম আপডেট: ২২.০৩.২০২৩ ৪:০৯ পিএম (ভিজিট : ২০০)

X
নীলফামারীর ডোমার উপজেলায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিরোধ, আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় কমিটি গুলোর সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেগম রওশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার থানা সাব-ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিজিপি ক্যাম্প কমান্ডার, আনসার বিডিপি, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাবু/এনএইচ