কালিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২২/২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী

2023-03-21T19:57:01+00:00
2023-03-21T19:57:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X


নড়াইলের কালিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২২/২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পৌর সদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ওই বিনামূল্যের সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া 
উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি.এম কবিরুল হক মুক্তি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু প্রমুখ।

২০২২/২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষকদের ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ প্রদান করা হয়।

২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় মোট ৩ হাজার ৫ শত প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।  

বাবু/ এনবি




  বিষয়:   সার ও বীজ  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy