নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশর মূল সৈনিক: খাঁন মামুন

নিজস্ব প্রতিবেদকঃ

সারাবাংলা

নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল সৈনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক

2023-03-21T20:33:39+00:00
2023-03-21T20:33:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশর মূল সৈনিক: খাঁন মামুন
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল সৈনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন । তিনি বলেন, তাই তাদেরকে প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

মঙ্গলবার (২১ মার্চ) বরিশাল সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ডের ৯৫ নং পশ্চিম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা যাবে না। এজন্য নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নাই। 

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে পুনরায় নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

খান মামুন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবে রুপ দান করে।

তিনি বলেন, আজকের নতুন প্রজন্মই আগামীদিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। জাতির পিতাও নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আজকের বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের সুশিক্ষায় সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষে কাজ করছেন তিনি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাথমিক থেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশ্বমানের করার জন্য কাজ করে চলছেন। উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। 

তিনি বলেন,  নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর কারণেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। বই উৎসব হয়। বরিশালেও একইভাবে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। অবকাঠামোগত ও শিক্ষার মান আগের চেয়ে বহুগুন বেড়েছে।

বিসিসি'র ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিসিসি'র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুনিল হালদার।

ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি প্রিন্স সরদার প্রমূখ।

অনুষ্ঠানে বিসিসি'র ২৩ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/এনএইচ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy