ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনতার রায় নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

জনগণ বোঝে ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনতার রায় নিতে হবে। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের

2023-03-21T20:38:48+00:00
2023-03-21T20:38:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনতার রায় নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১৯২)
X


জনগণ বোঝে ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনতার রায় নিতে হবে। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর জনতার রায় নির্বাচনের মাধ্যমেই হবে। 

আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতা এসেছে আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছে। তবে রাজনৈতিক দল হিসাবে বিএনপির নির্বাচনে আসা উচিৎ। আমরা মনে করি খুব শীর্ঘই নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ঘোষণা করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। এরপর পুলিশ সুপার কার্যালয় চত্ত¡রে কামিনি ফুলের গাছের চারা রোপন করেন তিনি। সেই সাথে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে পুলিশ লাইন্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

বাবু/ এনবি






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy