যারা এতিমের অর্থ আত্মসাৎ করেছে, তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নদী ভাঙনরোধে কাজ করেনি, যারা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করেনি, যারা ক্ষমতায়

2023-03-22T01:36:32+00:00
2023-03-22T01:36:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যারা এতিমের অর্থ আত্মসাৎ করেছে, তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১:৩৬ এএম   (ভিজিট : ১৬৭)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নদী ভাঙনরোধে কাজ করেনি, যারা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করেনি, যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে এবং এতিমের অর্থ আত্মসাৎ করেছে, তাদের জনগণ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। যে সরকারের সময়ে গত ১০০ বছরের চাইতে বেশী উন্নয়ন হয়েছে, সে সরকারকে বারবার ক্ষমতায় এনেছে জনগণ। আর সে সরকার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রীরামীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকারী, শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টাকারী ও ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই অপশক্তিকে রুখে দেওয়া হবে।

তিনি বলেন, আজকে এ শান্তি সমাবেশে অনেক মা-বোন উপস্থিত হয়েছেন। আপনাদের সম্মান দিয়েছে শেখ হাসিনা সরকার। আগে সন্তানের সার্টিফিকেটে মায়ের নাম ছিল না। এ সরকার সার্টিফিকেটে পিতার নামের পাশে মাতার নাম লেখার ব্যবস্থা করে দিয়েছে। নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। আশাকরি আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন।

সমাবেশে পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, পৌর মেয়র জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy