নাটোরে স্কুল শহীদ মিনারের পাশে কুলি শ্রমিকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে খন্দকার ফরহাদ হোসেন (২৮) নামে এক কুলি শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার

2023-03-22T10:34:24+00:00
2023-03-22T17:54:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে স্কুল শহীদ মিনারের পাশে কুলি শ্রমিকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১০:৩৪ এএম  আপডেট: ২২.০৩.২০২৩ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২০২)
X


নাটোরে খন্দকার ফরহাদ হোসেন (২৮) নামে এক কুলি শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) দিনগত গভীর রাতে বাড়ীর পাশেই ওই স্থানে তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ উপজেলার হয়বতপুর গ্রামের মোঃ মসলেম উদ্দিনের ছেলে। সে হয়বতপুর বাজারে কুলি শ্রমিক হিসাবে কাজ করতো।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান,হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে তার রক্তাক্ত মরদেহটি পড়েছিল। সকালে স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ওসি বলেন, গতকাল দিনগত রাতে কে বা কারা তাকে হত্যা করে এ স্থানে ফেলে রেখে গেছে। কি কারনে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে নিহতের ঘার ও পাঁজরে দুইটি আঘাত বা ফুটো চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্ত ক্ষরন হয়েছে।  এটি গুলিবিদ্ধের ঘটনাও ঘটতে পারে। কেবল ময়না তদন্তের পর এর আসল কারন জানা যাবে। স্কুল ও ইউনিয়ন পরিষদের সিসি ফুটেজ দেখা হচ্ছে। বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে নিহতের স্ত্রী লুৎফুন নাহার জানান, তার স্বামী প্রতিদিন কাজ কর্ম শেষে রাত ১০টা থেকে সাড়ে ১০টার সময় বাড়ি ফিরেন। গতরাতে ফিরতে দেরি দেখে বার বার মোবাইল ফোন করা হয়, কিন্ত তাকে পাওয়া যায় না। পরে  খুঁজতে রাত দেড়টার দিকে হয়বতপুর বাজারে যাওয়ার সময় স্কুলের শহীদ মিনারের পাশে রক্তাক্ত ও মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সেসময় স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় থানা পুলিশকে খবর দেয়া হয়। রাতে গ্রাম পুলিশকে পাহাড়ার দায়িত্ব দেন থানা পুলিশ। আজ সকালে তার স্বামীর মরদেহ উদ্ধার করে নিয়ে যান পুলিশ। তিনি বলেন, রাতে পরপর দুইটি বিকট শব্দ শুনেছেন। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy