রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মুনা (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বুধবার

2023-03-22T16:46:54+00:00
2023-03-22T16:46:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মুনা (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠায় পুলিশ। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ ভোরে খবর পেয়ে কামরাঙ্গীরচরের নুরবাগ মেরিস্টোপ গলির হাজী হোসেন সাহেবের বাড়ির সপ্তম তলায় যাই। সেখানে গিয়ে গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও  জানান, এক বছর হলো মুনার বিয়ে হয়েছে। গতকাল রাতে স্বামীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তার স্বামী ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে ভোরবেলা স্বামী উঠে দেখে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

বাবু/জেএম




  বিষয়:   গৃহবধূর  আত্মহত্যা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy