পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড

2023-03-22T17:19:01+00:00
2023-03-22T17:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ২২৯)
X


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে যৌথখামার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুইমারার দিক থেকে আসা একটি সবজি বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন মোঃ মহারাজ (২৩)।

তিনি মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর, ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আঃ কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন  তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষ তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বর্তমানে পিকআপটি পুলিশ হেফাজতে আটক আছে এবং চালক পলাতক। পরবর্তী আইনের পদক্ষেপ চলমান রয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   খাগড়াছড়ি  মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy