কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১০০ পরিবার

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঢাকার কেরানীগঞ্জে ৪র্থ দফায় জমির দলিলসহ রঙিন সেমিপাকা ঘর ১০০টি ভূমিহীন ও

2023-03-22T17:28:36+00:00
2023-03-22T17:28:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১০০ পরিবার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৮৬)
X


মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঢাকার কেরানীগঞ্জে  ৪র্থ দফায় জমির দলিলসহ রঙিন সেমিপাকা ঘর ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মধ্যে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা অডেটোরিয়ামে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম উপস্থিত থেকে ১০০ টি ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও চাবিসহ ঘর হস্তান্তর  করেন। এ পর্যন্ত  উপজেলার বিভিন্ন এলাকায় ১ম,২য় ও ৩য় দফায় ৭০টি, ৪র্থ দফায় ১০০ টি সহ মোট ১৭০ টি ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর সম্পূর্ণ করা হয়।

এদিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, যুদ্ধকালিন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজ, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হোসেন উপস্থিত ছিলেন।

বাবু/ এনবি




  বিষয়:   কেরানীগঞ্জ  উপহারের ঘর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy