প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:৩০ পিএম (ভিজিট : ১৫১)

X
সোনাগাজীতে মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন ১৩২ পরিবারের মাঝে ঘর-জমি হস্তান্তর করা হয়েছে। সোনাগাজীতে ৯৫৮ জন গৃহহীন, ভূমিহীনের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
বুধবার (২২ মার্চ ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গৃহহীনদের মাঝে গৃহ ও ভূমি হস্তান্তরের উদ্বোধন করেন।
উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নে ২৮টি, মতিগঞ্জ ইউনিয়নে ১৬টি, আমিরাবাদ ইউনিয়নে ২১টি, চরচান্দিয়া ইউনিয়নে ৪২টি ও নবাবপুর ইউনিয়নে ২৫টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করেছে সোনাগাজী উপজেলা প্রশাসন। উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নির্মিত ৩শ ৩৩ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু।
এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, উপজেলা মৎস্য অফিসার তূর্য সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত,উপজেলা প্রকৌশলী মোজাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সমাজ সেবা অফিসার তারেক আহমেদ, সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
বাবু/এনএইচ