শাহজাহানপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শাহজাহানপুর থানার প্যাকেজ গার্ডেন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত(৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুর

2023-03-22T18:02:57+00:00
2023-03-22T18:02:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাহানপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ১৬১)
X

রাজধানীর শাহজাহানপুর থানার প্যাকেজ গার্ডেন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত(৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অজ্ঞাত ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী সোলায়মান বলেন, আজ দুপুরে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু হয় তার। এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রেলওয়ে থানাকে বিষয়টি জানিয়েছি।

বাবু/জেএম




  বিষয়:   ট্রেনের  ধাক্কায়  বৃদ্ধার  মৃত্যু 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy