ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদণা কর্মসূচীর আওতায় আউশ ধান ও পাট

2023-03-22T18:09:13+00:00
2023-03-22T18:09:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X


নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদণা কর্মসূচীর আওতায় আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান সহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।  

কৃষি অফিস সূত্রে জানা যায় ৫শত জন কৃষককে প্রতিজনের মাঝে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি ১ কেজি এবং ১ হাজার কৃষককে মধ্যে প্রতিজনকে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।

বাবু/ এনবি




  বিষয়:   সার ও বীজ  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy