ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

সারাদেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে

2023-03-22T18:20:29+00:00
2023-03-22T18:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:২০ পিএম   (ভিজিট : ১৭১)
X


সারাদেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেজবাহুর রহমান, খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ত্রাণ শাখার উপসহকারী ফেরদৌস আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ এবং উপজেলার আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।  

ভিডিং কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৭টি জেলায় ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন ও ৩৯ হাজার ৩শত ৬৫টি ঘর শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার সুবিধাভোগীদের সাথে ভিডিং কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন।  

বাবু/ এনবি





  বিষয়:   গৃহ হস্তান্তর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy