প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:৪৬ পিএম (ভিজিট : ১৯৫)

X
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১৭ টি গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের মাঝে গরু বাছুর বিতরণ করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলার আটটি ইউনিয়নের ১৭টি জেলেকে গরু বাছুর প্রদান করা হয়েছে। প্রতিটি গরুর বাছুরের দাম ২৮ হাজার নির্ধারণ করা হয়।
প্রথম ধাপে মুরাদপুর, সৈয়দপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও ছলিমপুর ইউনিয়নের ১৭ জেলের মাঝে গরু হস্তান্তর করা হয়। পরবর্তীতে আরও ১৭টি গরু এই মাসেই বিভিন্ন ইউনিয়নের জেলেরা পাবেন বলেও জানান মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
বাবু/এনএইচ