প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭:১৩ পিএম (ভিজিট : ১৫৯)

X
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার অন্যতম।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাটকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিন ধাপে ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭ টি, গোহালবাড়ি ইউনিয়নে ২৫২টি, দলদলি ইউনিয়নে ২৯৮ টি এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৬৫ টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন ভোলাহাট উপজেলা প্রশাসন।
ভোলাহাট উপজেলায় ১১১৮টিসহ 'ক' শ্রেণীভুক্ত ৪ হাজার ৮১৯ গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথ অনুসরণ করে ঘর গুলো নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য ইতিপূর্বে জেলার শিবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, ওসি তদন্ত মোঃ রেজুয়ানুল হক মণ্ডল,
এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাবু/এনএইচ