শতবর্ষী বিদ্যাপীঠে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

2023-03-22T19:57:50+00:00
2023-03-22T20:00:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শতবর্ষী বিদ্যাপীঠে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২মার্চ) সকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় নিজস্ব হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করেন। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল আলম।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজীব, রাশেদুজ্জামান রাশেদ, উজ্জল কানজিলাল, সহকারী শিক্ষক ও জেলা পরিষদ সদস্য মেহেরুন আখতার পলিন ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বাবু/এনএইচ




  বিষয়:   নীলফামারী  শতবর্ষী  বিদ্যাপীঠ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy