প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭:৫৮ পিএম (ভিজিট : ১৫৯)

X
একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার-এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ ঘর হস্তান্তর কার্যাক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এ উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ২ শতাংশ জমির দলিলসহ আরও ১১৮টি ঘর বিতরণ শুরু হয়। এর আগে ১ হাজার ৮১৫টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। সর্বমোট এ উপজেলায় মোট ১ হাজার ৯৩৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়।
এ দিকে নতুন ঠিকানা আর জমির দলিল পেয়ে খুশিতে আত্মহারা গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো। অশ্রুসিক্ত নয়নে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন ঠিকানাবিহীন মানুষগুলো।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট যাদব সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান একে সামসুদ্দিন আবু মিয়া প্রমুখ।
বাবু/ এনবি