হাতীবান্ধায় নিষ্ক্রিয় করলো মর্টারসেট

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন একটি পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। ১২ মার্চ বিকালে রমনীগঞ্জ এলাকার আ:আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারসেলটি উদ্ধার করে।

2023-03-22T20:12:34+00:00
2023-03-22T20:12:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় নিষ্ক্রিয় করলো মর্টারসেট
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া  ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন একটি পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। ১২ মার্চ বিকালে রমনীগঞ্জ এলাকার আ:আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারসেলটি উদ্ধার করে।

বুধবার (২২মার্চ) সকালে রংপুর থেকে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়টিম মর্টারসেলটি দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় নিয়ে চরে নিষ্ক্রিয় করেন। 

স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টারসেলটি নিয়ে খেলছিল। পরে আ:আজিজ মর্টারসেলটি দেখতে পেয়ে ৯৯৯ কল করেন খবর পেয়ে পুলিশ মর্টারসেলটি উদ্ধার করেন। কিন্তু দীর্ঘ ১০ দিনেও  বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট না আসায় আতংকে ছিলো স্থানীয়সহ সচেতন মহল।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহাআলম বলেন, লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে রংপুর সেনানিবাসে চিটি পাঠানো হয়েছে। তবে সেখানে পুলিশ সদস্য পাহাড়া দিয়ে আসছিল। এবিষয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাবু/এনএইচ




  বিষয়:   হাতীবান্ধা  মর্টার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy