ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩০ পরিবার

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ পর্যায়ে আরও ৩০ টি ভূমি ও গৃহহীন পরিবার স্বপ্নের নতুন ঠিকানায় ঠাঁই পেয়েছে। বুধবার (২২

2023-03-22T20:18:32+00:00
2023-03-22T20:18:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩০ পরিবার
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৪১)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ পর্যায়ে আরও ৩০ টি ভূমি ও গৃহহীন পরিবার স্বপ্নের নতুন ঠিকানায় ঠাঁই পেয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  জমিসহ ঘর হস্তান্তর কার্যাক্রমের উদ্বোধন করেন।  

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ঘরগুলো উদ্বোধন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন ঘরের চাবি ও দলিলসহ অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বাবু/ এনবি





  বিষয়:   ঘর  পরিবার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy