রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে মিলল হাত-পা বাঁধা মরদেহ

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রাইভেটকার চালকের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার জামগড়ার রূপায়ণ এলাকা

2023-03-22T20:23:28+00:00
2023-03-22T20:23:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে মিলল হাত-পা বাঁধা মরদেহ
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X


ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রাইভেটকার চালকের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার জামগড়ার রূপায়ণ এলাকা থেকে বুধবার (২২ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আতিকুল ইসলাম আতিক। তিনি আশুলিয়ার দক্ষিণ পবনারটেক এলাকার আব্দুর রহমানের ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে আতিয়ার গাড়ি চালানোর কথা বলে বাসা থেকে বের হন। পরে বুধবার সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় স্থানীয় এক ব্যক্তি গরু নিয়ে গেলে হাত ও পা বাঁধা এক মরদেহ দেখেন। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।


বাবু/ এনবি




  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy