মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ ‍শুরু

2023-03-22T21:49:35+00:00
2023-03-22T21:49:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, হতাহতের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯:৪৯ পিএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ ‍শুরু করেছে।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।

এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy