রোয়াংছড়িতে বৃদ্ধার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের রোয়াংছড়িতে উপ‌জেলায় এক পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম থমচু বম (৭০)। তিনি রোয়াংছড়ি

2023-03-23T07:46:22+00:00
2023-03-23T07:46:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোয়াংছড়িতে বৃদ্ধার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৪৬ এএম   (ভিজিট : ১২৪)
X

বান্দরবানের রোয়াংছড়িতে উপ‌জেলায় এক পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম থমচু বম (৭০)। তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়নের রামথার পুরাতন পাড়ার কারবারি। বুধবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন রামথার পাড়া পাহাড়ের গহীনে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। থমচু বম রোয়াংছড়ি সদর ইউনিয়নের রামথার পুরাতন পাড়ার প্রধান কার্বারী। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   গুলিবিদ্ধ  মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy