কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা

2023-03-23T08:08:39+00:00
2023-03-23T08:08:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:০৮ এএম   (ভিজিট : ১৭৫)
X

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (শ্রম), ডিফেন্স অ্যাটাচি, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. খালিদ সাইফুল্লাহ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব ও দূতালয় প্রধান, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

বক্তব্য শেষে রাষ্ট্রদূত ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের আবেদনকারী তিন জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ স্লিপ প্রদান করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   ই-পাসপোর্ট  কার্যক্রম 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy