রাজধানীর কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম রুবিনা আক্তার (১৪)। বুধবার রাত

2023-03-23T08:45:16+00:00
2023-03-23T08:45:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:৪৫ এএম   (ভিজিট : ১৩০)
X

রাজধানীর কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম রুবিনা আক্তার (১৪)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবিনার বাবা শাহজাহান সিরাজ বলেন, আমার মেয়ের কামরাঙ্গীরচরের সূচনা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমি অসুস্থ থাকায় এবং পারিবারিক কারণে আমার মেয়ে লেখাপড়ার পাশাপাশি মুদির দোকান চালাতো। সন্ধ্যার পরে বাসায় গিয়ে কাউকে কিছু না বলে গলায় ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  

বাবু/জেএম




  বিষয়:   আত্মহত্যা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy