আশুলিয়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাতে তিনি

2023-03-23T10:27:15+00:00
2023-03-23T10:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০:২৭ এএম   (ভিজিট : ২১৬)
X

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাতে তিনি নিহত হন। 

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত প্রায় আড়াইটা থেকে ৩টার দিকে আমার বাড়িতে ডাকাত প্রবেশ করে। বাড়ির জানালার গ্রিল কাটার শব্দে আমরা বুঝতে পেরে 'ডাকাত ডাকাত' বলে চিৎকার করি। এই চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হয়। এরপর বিকট শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে।

এতা রাতে তাকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে মফিজুলকে মোটরসাইকেলে করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা মফিজুল কোন এক ডাকাতকে ধরে ফেলায় তারা গুলি করে পালিয়ে গেছে। 

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। 

বাবু/জেএম




  বিষয়:   আশুলিয়া 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy