শাহ আমানতে ৩২ পিস সোনার বার জব্দ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে

2023-03-23T12:16:08+00:00
2023-03-23T12:52:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহ আমানতে ৩২ পিস সোনার বার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২:১৬ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৩ ১২:৫২ পিএম  (ভিজিট : ১৯৩)
X

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার বার জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ২৩টি এবং পায়ুপথ দিয়ে বের করা হয় আরও ৯টি সোনার বার। অভিযুক্ত জিয়াউদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন অভিযুক্ত জিয়াউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। এরপর তার দেহ স্ক্যান করে তলপেটে আরও সোনার বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৩২টি সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। 

বাবু/জেএম




  বিষয়:   সোনার  বার  জব্দ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy