জাটকা ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটকদের মধ্যে

2023-03-23T12:25:55+00:00
2023-03-23T12:25:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাটকা ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৪২)
X

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটকদের মধ্যে ৭ জনকে ৩ মাস করে এবং ৪ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এর আগে, বুধবার (২২ মার্চ) রাত ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।

এ সময় মোলহেড, আনন্দ বাজার, দাসাদী, লালপুর, রাজরাজেশ্বর, কাচিকাটা, মরিচাকান্দি এবং হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় অভিযান করে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১৬ জেলেকে আটক করা হয়। এসময় দুটি মাছ ধরার নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত দুইটি মাছ ধরার নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে এবং কারেন্টজালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে চাঁদপুর সদর মৎস্য বিভাগ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ ও কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   কারাদণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy