প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৫৭ পিএম (ভিজিট : ৩০৯)

X
অপসাংবাদিকতার বিরুদ্ধে সত্যে অবিচল স্লোগান নিয়ে সকল বাধা-বিপত্তিকে ডিঙিয়ে লালমনিরহাটে "কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব" নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার তুষভান্ডার রাজবাড়ী রোড সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকতায় সংশ্লিষ্ট প্রবীন ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে এবং সবার উপস্থিতিতে "কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব" নামে এ সাংবাদিক সংগঠনের অফিস উদ্ধোধন ও নতুন কমিটি ঘোষিত হয়েছে।
ঘোষণা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং উপদেষ্টাগণের মাঝে ক্রেস্ট বিতরণ করেন কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের নবগঠিত সদস্যরা।
সর্বসম্মতিক্রমে কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলিমকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি নুর আলমগীর অনু, যুগ্ন সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক রাহেবুল ইসলাম টিটুল, কোষাধক্ষ্য প্রশান্ত কুমার রায়, তথ্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম বারী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কার্যকরি সদস্য তরিকুল ইসলাম, কার্যকরি সদস্য হাসানুজ্জামান হাসান প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান,ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মুর্শিদ হক, হোন্ডা শোরুমের স্বত্বাধিকারীরা মোসলেম উদ্দিন বাবু, তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি এটিএম মুসা শামিম, ঠিকাদার এলাহি বকসসহ অনেকে।
উল্লেখ্য যে এই কমিটির মেয়াদকাল আগামী দুই বছর।
বাবু/ এনবি