সোনাগাজীতে দেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

সারাবাংলা

সোনাগাজীতে সেচ্ছাসেবী সংগঠন দেশ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২৩ মার্চ)

2023-03-23T16:38:21+00:00
2023-03-23T16:38:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে দেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩১৪)
X


সোনাগাজীতে সেচ্ছাসেবী সংগঠন দেশ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশ ফাউন্ডেশনে পৃষ্ঠপোষকতাকারী আলাউদ্দিন এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন'র উপদেষ্টা সমাজ সেবক মুহতাসিম বিল্লাহ বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওমর ফারুক, ফাউন্ডেশনের সদস্য সালাউদ্দিন ইমরান, মোখলেসুর রহমান, দাউদুল ইসলাম রনি, মাষ্টার সেলিম, আবদুর রহিম রাজু, মোঃ তারেক, সাবের আহমেদ মাসুদ প্রমুখ।

দেশ ফাউন্ডেশ'র পৃষ্ঠপোষাক আলাউদ্দিন বলেন, আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে সেচ্ছায় সেবামূলক কাজগুলো করে আসছে। ইতি পূর্বে এ ফাউন্ডেশন গভীর নলকূপ স্থাপন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায়ের গৃণ তৈরিতে নির্মাণ সামগ্রী, অসহায় পরিবার থেকে বিদেশগামী লোক কে আর্থিক সহয়তাসহ নানা কার্যক্রম করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এটি অব্যাহত থাকবে।

ফাউন্ডেশনের উপদেষ্টা মুহতাসিম বিল্লাহ বাবুল বলেন, এমন ফাউন্ডেশন প্রতিটি সমাজ প্রতিটি এলাকায় যদি গড়ে উঠে তাহলে আমাদের সমাজে বা দেশে গরিব বলে কোন কথা থাকবে না। প্রতিটি এলাকায় যেন এমন সংগঠন গড়ে উঠে এটাই কামনা করি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গিনু ভূঞা জামে মসজিদের খতিব আবদুল মালেক।

বাবু/ এনবি




  বিষয়:   ইফতার সামগ্রী  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy