গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ম্যুরাল উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের গাছার ঐতিহাসিক বটতলা এলাকায় মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির ম্যুরাল

2023-03-23T17:04:27+00:00
2023-03-23T17:04:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ম্যুরাল উদ্বোধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

গাজীপুরের গাছার ঐতিহাসিক বটতলা এলাকায় মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে নগরীর ৩৩ নং ওয়ার্ড উত্তর খাইলকুর এলাকায় এই ম্যুরাল উদ্বোধন করা হয়।

গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের সাবির্ক ব্যবস্থাপনায় ম্যুরাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার মাহবুব উজ জামান, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, সাধারণ সম্পাদক হাজী আহসান হাবিব আদম আলী, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, গাছা থানা আওয়ামীলীগ নেতা লিটন মোল্লা, মশিউর রহমান মশি, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরউজ্জামান লিটন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম এম সোহেল রানা, গাছা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক আফজাল হোসেন খান, ৩৩ নং ওয়ার্ডের সদস্য সচিব আব্দুর রশিদ ভূইয়া, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রেজাউলমেহেদী স্বপন, গাছা থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির আত্মজীবনীর খন্ডিত অংশ তুলে ধরেন। এছাড়াও শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ম্যুরাল স্থাপন করায় গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাবু/ এনবি





  বিষয়:   ম্যুরাল  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy