রায়পুরায় মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব বিতরণ

এ.কে.এম সেলিম,রায়পুরা (নরসিংদী)

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে

2023-03-23T17:15:45+00:00
2023-03-23T17:15:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব বিতরণ
এ.কে.এম সেলিম,রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৯৪)
X


নরসিংদীর রায়পুরায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

উপহার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মো আরিফ মিয়া, পরিসংখ্যান সহকারী জাকির হোসেন, অফিস সহকারী সাদ্দাম হোসেন প্রমুখ।

জানা যায়, রায়পুরায় ৭৩ টি উচ্চ বিদ্যালয়ের ৬ জন করে মোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মোবাইল ট্যাব বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বিতরণ করা ট্যাবে ফেইসবুক কিংবা ইউটিউব ও মেসেঞ্জার ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের লেসন প্লান, বিভিন্ন শ্রেণির পাঠ সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক ভিডিয়ো টিউটরিং দেখা যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা ট্যাবের মাধ্যমে পঠিত কন্টেন্টের উপর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যার মাধ্যমে তাদের স্টাডি বিহ্যাভিয়ার সম্পর্কে জানা যাবে এবং তারা পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। 

ট্যাব নিতে আসা সায়দাবাদ উচ্চ বিদয়ালয়ের শিক্ষার্থী চাঁদনী আক্তার জানায়, এই ডিভাইসের ইতিবাচক ব্যবহারই করব। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে লেখাপড়ার সহায়ক উপকরণ হিসেবে এত সুন্দর ট্যাব উপহার দেওয়ার জন্য। 

বাবু/ এনবি




  বিষয়:   ট্যাব  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy