আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক বিষয়ক আলোচনা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনে নাওজোড় কাশিমপুর রাস্তায় তুরাগ নদীর উপর ৩টি ব্রীজ, জয়দেবপুর রেলক্রসিং এর উপর ফ্লাইওভারসহ অন্যান্য ড্রেন

2023-03-23T18:56:06+00:00
2023-03-23T18:56:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর সিটি কর্পোরেশন
আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক বিষয়ক আলোচনা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২০১)
X

গাজীপুর সিটি কর্পোরেশনে নাওজোড় কাশিমপুর রাস্তায় তুরাগ নদীর উপর ৩টি ব্রীজ, জয়দেবপুর রেলক্রসিং এর উপর ফ্লাইওভারসহ অন্যান্য ড্রেন ও পানি সরবরাহ বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়। সার্ভের কাজ চলমান আছে। প্ল্যান ডিজাইন প্রণয়ন করে অতি দ্রুত কাজ করার জন্য আহ্বান করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এসব বিষয়ে আলোচনা করা হয়। আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনে বাস্তবায়িতব্য স্কীমের সাইট পরিদর্শন, Kik off meeting এবং প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল), প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, পরামর্শকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা পরিদর্শন করেন এবং নগর ভবন সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় ।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল)মোহাম্মদ রেজাউল করিম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান,গাজীপুর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা প্রমুখ।

বাবু/ এনবি




  বিষয়:   আলোচনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy