জবিতে ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক সেমিনার

তানজিল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সারাবাংলা

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে

2023-03-23T19:36:12+00:00
2023-03-23T19:36:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবিতে ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক সেমিনার
তানজিল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৩৯)
X

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম এই  সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে  ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।

সেমিনারের শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  বিচারপতি এম এনায়েতুর রহিম বলেন,"মুক্তিযুদ্ধের সরকার গঠনে দেশের স্বাধীনতার ৫০ বর্ষ অতিক্রম করা, দেশের এগিয়ে চলার স্বপ্ন সত্যি হচ্ছে। যদি মুক্তিযুদ্ধের সরকার গঠিত না হতো তবে এখন দেশের অনেক মানুষ একটা রাজাকার এর সার্টিফিকেট জোগাড় করার জন্য ছুটতেন।দেশের মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে,  যে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাঙালি তার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একান্ত কাম্য। বাঙালি সংস্কৃতিকে কোনোভাবেই হেয় করা যাবে না, ধর্মীয় বাঁধা দিয়ে অপশক্তিকে স্থান দেওয়া যাবে না কখনোই।"

অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে এখন অনেক বিভক্তি। বরং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এখন চালনা করছে মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা শক্তি।"
এছাড়াও তিনি '৭১ এর সময়ে অবলোকন করা নানা বর্বর ঘটনার কথা উল্লেখ করেন।

বাবু/ এনবি





  বিষয়:   আন্তর্জাতিক স্বীকৃতি  সেমিনার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy