বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো: ওবায়দুল কাদের

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো শিশুদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বললেন । তিনি বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।

2023-03-23T19:47:51+00:00
2023-03-23T19:47:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো: ওবায়দুল কাদের
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো শিশুদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বললেন । তিনি বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেল, আমি সত্যিই মন্ত্রমুগ্ধ। 

তিনি বলেন, আমি আজ চলে যাব। কিন্তু এ স্মৃতি কোনদিন ভুলব না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম, আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। 

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। 

এ সময় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বাবু/এনএইচ

  বিষয়:   বঙ্গবন্ধুকে  দুর্নীতি  ঘৃণা 

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy