ডোমারে গলায় পান সুপারি আটকে শিক্ষকের মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে পান সুপারি খাওয়ার সময় গলায় আটকে গিয়ে জাবেদ আলী(৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৩মার্চ)

2023-03-23T19:51:46+00:00
2023-03-23T19:51:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে গলায় পান সুপারি আটকে শিক্ষকের মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ৪৭৮)
X


নীলফামারীর ডোমারে পান সুপারি খাওয়ার সময় গলায় আটকে গিয়ে জাবেদ আলী(৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৩মার্চ) দুপুরে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গাঁ গ্রামে উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

জাবেদ আলী ওই গ্রামের মৃত আছিমুদ্দিনের ছেলে ও মনিহারী পাড়া গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

মৃত জাবেদ আলীর বড় ভাই আবু তাহের জানান, সকালে নাস্তার ভাত খেয়ে পান সুপারি মুখে দিয়ে বাজারের যাওয়ার জন্য বের হন জাবেদ। এসময় গলায় পান সুপারি আটকে গেলে তার চিৎকারে আমরা বের হই। অনেক চেষ্টা করেও গলা থেকে পান সুপারি বের না হওয়ায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয়।

পাঙ্গাঁ মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান, আমি খবর পাওয়া মাত্র মৃতের বাড়িতে যাই। শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর জানাযা শেষে পারিবারিক করবস্থানে মৃতের দাফন কার্য সম্পন্ন হয়।

বাবু/ এনবি




  বিষয়:   শিক্ষকের মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy